[🇧🇩-Land] Military Capability of Bangladesh

Afghanistan Albania Algeria Andorra Angola Antigua Austria Azerbaijan Bahamas Bahrain Bangladesh Barbados Canada China Egypt Finland Germany India Iran Israel Japan Lebanon North Macedonia Pakistan Palestine Qatar Russia Syria Turkey Ukraine United Kingdom United States Yemen
[🇧🇩-Land] Military Capability of Bangladesh
47
5K
More threads by Saif

G   Bangladesh Defense
Bangladesh Army has bought Chinese twin barrel CS AA3 air defense gun.


 

কক্সবাজারে এডি আর্টিলারি গান ফায়ারিং পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান​

এফই অনলাইন ডেস্ক
Published :​
Mar 11, 2024 20:55
Updated :​
Mar 11, 2024 21:01

1710286644238.webp


কক্সবাজারের ইনানীস্থ এডি ফায়ারিং রেঞ্জে প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে ৩৫ মিঃ মিঃ টুইন ব্যারেল এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম সিএস/এএ৩ এর ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার (১১ মার্চ) তিনি এ ফায়ারিং পর্যবেক্ষণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় আজ প্রথমবারের মত ১২ কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন ৩৫ মিঃ মিঃ টুইন ব্যারেল এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম এর ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা।

mceu-78212446711710169265841.jpg


উল্লেখ্য যে, উক্ত গান সিস্টেম ৪ কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল এবং আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাবাহিনীর সামরিক সচিব, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ সেনাসদর এবং কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ এবং কক্সবাজারের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।​
 

Latest Posts

Back